বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের ২০১১-১২ ও ২০১২-১৩ সাল মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আক্কাস মাহমুদ। ঊর্ধ্বতন সহসভাপতি নির্বাচিত হন এস এন এইচ হুমায়ুন। সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে সম্মিলিত পরিষদের সব প্রার্থী জয়ী হন। এতে সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে মো. তোফাজ্জল কবির, আক্তারুজ্জামান টিটু ও মো. মেহেদী মাসুদ। সমিতির নবনির্বাচিত ১৭ জন পরিচালক হচ্ছেন: মো. আমির উদ্দিন খোকন, কামাল আহমেদ, মো. জহিরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, মো. আনোয়ার হোসেন স্বপন, মো. মাসুদ খান, আফতাব আহমেদ, মো. জহিরুল ইসলাম জগলু, এ মাহবুব আলম, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. জসিম আহমেদ, এস এম নূরে আলম জীবন, সাইদুজ্জামান রাশেদ, মো. বশির আহমেদ বকুল, মো. শাহনুর আলম খন্দকার ও হারুন উর রশিদ হাওলাদার। বিজ্ঞপ্তি।