বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস নামে নতুন একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল মঙ্গলবার কমিশনের এক নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া একই সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসি বলছে, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ১০ টাকা। কোম্পানিটি এক কোটি ৪০ লাখ শেয়ার ছাড়বে। সংগৃহীত টাকায় কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর খরচ নির্বাহ করবে।