প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক অন্তর্ভুক্তির আওতায় ১০ টাকার হিসাবধারীদের জন্য ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ব্যবহারে এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে। এনসিসি ব্যাকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক আবুল মনসুর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।