বাংলাদেশ ব্যাংক ও আইআইডিএফসির মধ্যে চুক্তি সই
সৌরশক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধনাগার প্রকল্প খাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইনান্স কোম্পানি (আইআইডিএফসি) সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে।বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামান এবং আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আওলাদ হোসেন ও যুগ্ম পরিচালক প্রাণ শঙ্কর দত্ত এবং আইআইডিএফসির কনসালট্যান্ট সৈয়দ তানভীর হুসেইন ও উপব্যবস্থাপক শ্যামল বর্মণ উপস্থিত ছিলেন।এই চুক্তির আওতায় আইআইডিএফসি বান্ডলিং এজেন্ট হিসেবে হাইব্রিড হফম্যান কিলন (এইচএইচকে) প্রযুক্তির ইট তৈরির কারখানা স্থাপনের কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা পালন করবে এবং সনাতনী পদ্ধতির ইটভাটার চেয়ে পরিবেশ দূষণ ৫০ শতাংশ কমাবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।