বাংলাদেশ ব্যাংক ও আইএফসির চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) যৌথভাবে দেশের বস্ত্র খাতে পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা-সংক্রান্ত নীতিমালা তৈরির কাজ সম্পন্ন করবে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও আইএফসির মধ্যে গত মঙ্গলবার একটি চুক্তি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের জিএম মনোজ কুমার বিশ্বাস এবং আইএফসির কর্মসূচি ব্যবস্থাপক মাসরুর রিয়াজ এই চুক্তিতে সই করেন। বাসস।