বাংলাদেশ ব্যাংক ও আইএফসির চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) মধ্যে পরিবেশ ও সামাজিক ঝুঁকি-ব্যবস্থাপনা বিষয়ে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলম এবং আইএফসির পক্ষে আবাসিক ব্যবস্থাপক কাইল এফ কেলহোফার গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এই চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, উপমহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইএফসি বাংলাদেশের জ্যেষ্ঠ আবাসিক কর্মকর্তা রেহান রশীদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।