বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মফস্বল এলাকায় কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী মহিদুল হক, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. দাউদ আহমেদ সিকদার এবং এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ফখরুল আলমসহ উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের কৃষি শিল্পঋণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করবে জনতা ব্যাংক। বিজ্ঞপ্তি।