বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ)’ চুক্তি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গত বৃহস্পতিবার চুক্তিতে সই করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস। বাংলাদেশ ব্যাংক ২০ কোটি মার্কিন ডলারের জিটিএফ তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট সেক্টরে অর্থায়ন করা হবে। তহবিল গ্রহণে বিবেচিত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক। বিজ্ঞপ্তি।