বাংলাদেশ ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। চুক্তিটির ফলে মিডল্যান্ড ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের এফএসএসপি প্রোগ্রামের সুবিধা পাবে। বিজ্ঞপ্তি