বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জন্য আইসিএবির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান শীর্ষক ২৫ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। সম্প্রতি অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সমাপনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান, বংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ কে এম আফতাবুল ইসলাম, ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মোসলেমউদ্দিন। এতে বাংলাদেশ ব্যাংকের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি