বাংলাদেশ ব্যাংক পুরস্কার পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিংয়ের নীতিনির্ধারণ ও প্রসারের জন্য অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) পলিসি পুরস্কার পেয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন এএফআইয়ের বিশ্বনীতি ফোরামে গত মঙ্গলবার এই পুরস্কার ঘোষণা করা হয়। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম ও নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান ও শুভংকর সাহা, গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। নাজনীন সুলতানা বলেন, দেশের বিভিন্ন ব্যাংকের পাশাপাশি কিছু খ্যাতনামা বিদেশি বিনিয়োগকারী সংস্থা যেমন বিশ্বব্যাংক গ্রুপের আইএফসি, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মোবাইল ব্যাংকিং খাতের প্রসারে বিনিয়োগ করে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৮টি ব্যাংক বাংলাদেশের এক কোটি ৬৭ লাখ গ্রাহককে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। গড়ে প্রতিদিন ২৮৪ কোটি টাকা লেনদেন হচ্ছে।