বাংলাদেশ ব্যাংক পুরস্কার ২০ আগস্ট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মোজাফ্ফর আহমদ এবং ড. স্বদেশরঞ্জন বোস
ড. মোজাফ্ফর আহমদ এবং ড. স্বদেশরঞ্জন বোস

বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৩ আনুষ্ঠানিকভাবে ২০ আগস্ট দেওয়া হবে। এবার বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ এবং ড. স্বদেশরঞ্জন বোসকে যৌথভাবে (মরণোত্তর) পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পুরস্কারপ্রাপ্ত এই দুই অর্থনীতিবিদের উত্তরাধিকারীদের হাতে পুরস্কারের সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, নগদ এক লাখ টাকা এবং বাংলাদেশ ব্যাংকের একটি ক্রেস্ট দেওয়া হবে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।