বাংলাদেশ ব্যাংক সক্রিয় সিএসআর সমর্থনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে ব৵বসায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচিতে উদ্বুদ্ধ করতে নেতৃস্থানীয় ভূমিকা গ্রহণ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে নয়টি উন্নয়ন সংস্থাকে সমর্থন দেওয়ার মাধ্যমে সিএসআরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।
বেসরকারি প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ‘পেইং ব্যাংক: বাংলাদেশ ব্যাংক সেটস একজামপল’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার মোড়ক উন্মোচন করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসব কথা বলেছেন।
বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গতকাল বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।