বাংলাদেশ ব্যাংক সিলেটে স্বয়ংক্রিয় নিকাশঘর চালু করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক সিলেটে অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা স্বয়ংক্রিয় নিকাশঘর চালু করেছে। বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার মহাব্যবস্থাপক নির্মল চন্দ্র ভক্ত প্রধান অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই নিকাশঘর উদ্বোধন করেন।ব্যাংকের উপব্যবস্থাপক (সংস্থাপন) শামীমা নার্গিসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান, সিলেট শাখার উপমহাব্যবস্থাপক (প্রশাসন ও ব্যাংকিং) মো. আবদুল বারী এবং তফসিলি ব্যাংকগুলোর পক্ষে এবি ব্যাংকের এরিয়া হেড জি এম রিজভী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. গোলাম হায়দার। নির্মল চন্দ্র ভক্ত বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে এই আধুনিক পেমেন্ট সিস্টেমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।