বাংলাদেশ ব্যাংককে আবারও দায়ী বলল আরসিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনার জন্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দায়ী বলে আবারও দাবি করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন বলে গত মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত সংস্থার (সিআইডি) কয়েকজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপরই এমন বক্তব্য দিল ফিলিপাইনের ব্যাং কটি।
ব্যাংকটির আইনজীবী থিয়ে দায়েপ রয়টার্সকে বলেন, বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার ইচ্ছাকৃত অবহেলার কথা প্রকাশ করেছে বাংলাদেশের তদন্ত সংস্থা, আরসিবিসি এত দিন এটাই বলে আসছিল। বাংলাদেশ ব্যাংকের নিজেদের কৃতকর্মের কারণে তাদের অর্থ হারিয়েছে। তারা (বাংলাদেশ) এ ঘটনার দায় আরসিবিসির ওপর চাপাতে পারে না।