বাংলাদেশ ব্যাংকে পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার পদোন্নতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং রংপুর অফিসের মহাব্যবস্থাপক এবতাদুল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংক পরিদর্শন বিভাগ-২-এর উপমহাব্যবস্থাপক মো. সোহ্রাওয়ার্দীকে মহাব্যবস্থাপক করে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে এবং খুলনা অফিসের উপমহাব্যবস্থাপক শ্যামল কুমার দাসকে মহাব্যবস্থাপক করে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।