বাংলাদেশ ব্যাংকে আরেকজন ডেপুটি গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর পদে মো. আবুল কাশেম যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার থেকেই তিনি কাজে যোগ দিয়েছেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এখন চারজন।এর আগে মো. আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরকালীন ছুটিতে ছিলেন।সরকার গঠিত সার্চ কমিটি দুটি নাম সরকারের কাছে পাঠালে আবুল কাশেমকে নিয়োগ দেওয়া হয়।