বাংলাদেশ ব্যাংকে ই-লাইব্রেরি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনের মাধ্যমে অর্থনীতিসংক্রান্ত বিভিন্ন বই-পুস্তক, জার্নাল, সংবাদপত্রের ক্লিপিং পড়তে ই-লাইব্রেরি ও ই-নিউজ ক্লিপিং নামে দুটি সফটওয়্যার চালু করেছে বাংলাদেশ ব্যাংক।এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নিজের টেবিলে বসেই লাইব্রেরির সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।ই-লাইব্রেরি জগতে প্রবেশে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক অনুষ্ঠানের আয়োজন করে। ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর উদ্বোধন করেন। এ সময় ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা মোহা. রাজী হাসান ও নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, এ এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আইটিওসিডির মহাব্যবস্থাপক কাজি নাছির আহমেদ ও লাইব্রেরি বিভাগের উপমহাব্যবস্থাপক আইনউদ্দিন আহমেদও বক্তব্য দেন।