বাংলাদেশ ব্যাংকে ইআরপি কার্যক্রম কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকে বাস্তবায়নাধীন কেন্দ্রীয় ব্যাংক জোরদারকরণ প্রকল্পের আওতায় কাল বুধবার থেকে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্যাকেজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের (ইআরপি) আওতায় বাংলাদেশ ব্যাংকের হিসাব, মানবসম্পদ ও ক্রয়সংক্রান্ত যাবতীয় কাজ এসএপি সফটওয়্যার দ্বারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হবে।বাংলাদেশ ব্যাংক স্পেনের ইন্দ্রা সিস্টেমাস কোম্পানির সহায়তায় এসএপি সফটওয়্যারের তিনটি মডিউল/ফিকো (অর্থ ও নিয়ন্ত্রণ), এমএম (ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) এবং এইচআর (মানবসম্পদ) বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের যাবতীয় হিসাবায়ন, কর্মকর্তাদের বেতন-ভাতা, সব ধরনের ক্রয় কার্যক্রম, সম্পদ ব্যবস্থাপনা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে। বিজ্ঞপ্তি।