বাংলাদেশ ব্যাংকে চার পরিচালক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকে চারজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া পরিচালকেরা হলেন বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনত্ কুমার সাহা ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ হান্নানা বেগম।বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদটি শূন্য ছিল। এ ছাড়া বর্তমান পরিচালকদের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম, মমতাজ উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহম্মদ ইসমাইল হোসেন বাদ পড়েছেন।১১ মার্চ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকে চার পরিচালক নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করে।