বাংলাদেশ ব্যাংকে নতুন দুই নির্বাহী পরিচালক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন লাইলা বিলকিস আরা ও মো. শাহ আলম। ২১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পৃথক দুই আদেশে তাঁদের পদোন্নতি দেওয়া হয়।
এর আগে লাইলা বিলকিস বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আর শাহ আলম আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন।
লাইলা বিলকিস ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, কৃষিঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন।
শাহ আলম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ভিজিল্যান্স ডিভিশন (বর্তমানে এফআইসিএসডি), বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) ফ্যাকাল্টি হিসেবে এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন।