বাংলাদেশ ব্যাংকে নেদারল্যান্ডসের রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের সফররত রানি ম্যাক্সিমা (প্রথম সারিতে বাঁ থেকে দ্বিতীয়) গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন l ছবি: কেন্দ্রীয় ব্যাংক
নেদারল্যান্ডসের সফররত রানি ম্যাক্সিমা (প্রথম সারিতে বাঁ থেকে দ্বিতীয়) গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন l ছবি: কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশের চলমান আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের সফররত রানি ম্যাক্সিমা। তবে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে বিভিন্ন সংস্থা আলাদা আলাদাভাবে যে কাজ করছে, তা সমন্বিতভাবে করা গেলে আরও ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গতকাল মঙ্গলবার আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা ব্যাংকের একাধিক কর্মকর্তা।
নেদারল্যান্ডসের রানির আগমন উপলক্ষে গতকাল বাংলাদেশ ব্যাংক এলাকাজুড়ে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ শীর্ষক এক সেমিনারেও অংশ নেন নেদারল্যান্ডসের রানি। গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় পরিচালিত বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরা হয়।