বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জোহানেস জাট গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়।বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বৈঠকে বিশ্বব্যাংকের পরিচালকের সঙ্গে ছিলেন সংস্থাটির দুই প্রধান অর্থনীতিবিদ সালমান জাইদি ও জাহিদ হোসেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, নাজনীন সুলতানা, প্রধান অর্থনীতিবিদ হাসান জামান ও নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেম।সভায় গভর্নর বিগত কয়েক বছরের বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বর্ণনা করেন।