বাংলাদেশ ব্যাংকে রেপো নিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকে গতকাল সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রেপো নিলাম অনুষ্ঠিত হয়।এই নিলামে বিশেষ রেপো হিসেবে এক দিন মেয়াদি সাত হাজার ৩২৪ কোটি টাকার ১৩টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে দুই হাজার ২৫০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়। এ ছাড়া লিকুইডিটি সুবিধা বাবদ এক দিন মেয়াদি ১৩টি প্রাইমারি ডিলারকে ছয় হাজার ২৩০ কোটি ৪৪ লাখ টাকা দেওয়া হয়। গৃহীত লিকুইডিটি সুবিধার বার্ষিক সুদের হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ। আর বিশেষ রেপোর সুদের হার ছিল ১০ দশমিক ৭৫ শতাংশ। বিজ্ঞপ্তি।