বাংলাদেশ ব্যাংকে লুৎফর রহমান সরকার লাউঞ্জ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের (এল আর সরকার) স্মৃতি ধরে রাখতে তাঁর নামে একটি লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের নির্বাহী ফ্লোরে (তৃতীয় তলা) গতকাল বৃহস্পতিবার লাউঞ্জটির উদ্বোধন করেন বর্তমান গভর্নর আতিউর রহমান।
এ সময় আতিউর রহমান বলেন, ‘লুৎফর রহমান সরকার ছিলেন বাংলাদেশের প্রথিতযশা ব্যাংকার, উদ্ভাবনী-সৃজনশীল ও গণমুখী ব্যাংকিংয়ের পথিকৃৎ। পেশাদারত্বের এক অনুপম দৃষ্টান্ত হয়ে তিনি প্রায় ৫০ বছরের ব্যাংকিং পেশায় অসামান্য দক্ষতার সঙ্গে দেশে আধুনিক ব্যাংকার সৃষ্টিতে নিরলস কাজ করে গেছেন।’
এল আর সরকার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।