বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্র সিস্টেম উদ্বোধন হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উন্নয়ন করা সঞ্চয়পত্র সিস্টেম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যারটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সফটওয়্যারটির ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি) নাজনীন সুলতানা। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক এ এইচ এম কায়-খসরু।এই সফটওয়্যারে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রয় তথ্য, মূল ও মুনাফা প্রদান, বাণিজ্যিক ব্যাংকের পুনর্ভরণ প্রক্রিয়াসহ যাবতীয় কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সঞ্চয়পত্রের সব প্রকল্পের বিক্রয় ও মুনাফার সামগ্রিক তথ্য এ সফটওয়্যার থেকে পাওয়া যাবে। সফটওয়্যারটির উদ্বোধন শেষে গভর্নর সরেজমিনে সঞ্চয়পত্র কাউন্টারগুলো পরিদর্শন করেন এবং গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।