বাংলাদেশ ব্যাংকে ‘হেল্পডেস্ক’ স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের আর্থিক সেবা পেতে গ্রাহকেরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি ‘হেল্পডেস্ক’ প্রতিষ্ঠা করা হয়েছে।ব্যাংকিং কার্যক্রমে সংঘটিত অনিয়ম ও জাল-জালিয়াতির কারণে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগে (দ্বিতীয় বর্ধিত ভবন, ১৮ তলা) প্রতিষ্ঠিত এই হেল্পডেস্ক থেকে সাহায্য নিতে পারবেন।গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে (www.bangladeshbank.org) এবং ব্যাংকের মূল ভবনের নিচতলায় রক্ষিত অভিযোগ বাক্সেও কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তাঁর অভিযোগ দাখিল করতে পারবেন।হেল্পডেস্কের দায়িত্বে নিয়োজিত আছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক সুখময় মণ্ডল। তাঁর টেলিফোন নম্বর: ৭১২৬১০১-২০ (এক্সটেনশন-২৭৮৭) ও মোবাইল ফোন: ০১৭৫৫৫৩২৫৫০।