বাংলাদেশ ব্যাংকের ই-টেন্ডার পদ্ধতি পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উন্নয়নকৃত ও সফলভাবে ব্যবহূত ই-টেন্ডার পদ্ধতিটি আমেরিকার লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক শিল্প প্রকৌশল ও পরিচালন ব্যবস্থাপনা সম্মেলনে (আইইওএম-২০১২) পুরস্কৃত হয়েছে।এটি সম্মেলনে ই-বিজনেস ও ই-কমার্স শাখায় শ্রেষ্ঠ ট্র্যাক পেপার পুরস্কার অর্জন করে। তুরস্কের ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ৩-৬ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকতারা (সিস্টেম অ্যানালিস্ট রাহাতউদ্দিন ও প্রোগ্রামার এস এম তোফায়েল আহমেদ) সম্মেলনে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানিসহ পৃথিবীর ৫৯টি দেশের গবেষকেরা তাঁদের গবেষণাপত্র দাখিল করেন।উল্লেখ্য, বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ব্যাংকেই প্রথম ই-টেন্ডার পদ্ধতি বাস্তবায়িত হয়েছে। বিজ্ঞপ্তি।