বাংলাদেশ ব্যাংকের ওয়েবভিত্তিক কৃষিঋণ সফটওয়্যার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিঋণ বিতরণের পরিমাণ বাড়ানো ও গুণগত মান নিবিড়ভাবে পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংক ওয়েবভিত্তিক কৃষিঋণ-এমআইএস সফটওয়্যার চালু করেছে। খবর বাসসের।গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সমেঞ্চলনকক্ষে গভর্নর আতিউর রহমান এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকগুলো সহজেই ওয়েবে তথ্য যুক্ত করতে পারবে। এতে তথ্য প্রদানে সময়ানুবর্তিতা নিয়ন্ত্রণ, স্বল্প সময়ে ও নির্ভুলভাবে তথ্য সন্নিবেশ এবং কাগজের অপচয় রোধ করা সম্ভব হবে। এর পাশাপাশি এটি হবে তথ্য প্রদানের বিষয়ে একটি নিরাপত্তামূলক ব্যবস্থা। সফটওয়্যার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী ও নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক আবদুল হামিদ ও নির্মল চন্দ্র বখ্ত, গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান, কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক অশোক কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।