প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেই (www.bangladesh-bank.org) এখন সবগুলো ব্যাংকের ডলার-পাউন্ড কেনাবেচার দর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সব ব্যাংকের বিভিন্ন মুদ্রার সঙ্গে টাকা বিনিময়ের এই দর প্রকাশ শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের হোম পেজের ডান পাশেই পাওয়া যাবে টাকার বিনিময় হারের তথ্য। এর নিচেই রয়েছে ব্যাংকগুলোর ঘোষিত ডলার-টাকার বিনিময় হার (Declared Exchange Rates of Banks)। এখানে ক্লিক করলেই বিভিন্ন ব্যাংকের প্রতিদিনকার বিনিময় হার বা টাকা-ডলার দর, টাকা-পাউন্ড স্টার্লিং দর পাওয়া যাবে।