বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন বিষ্ণুপদ সাহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষ্ণুপদ সাহা পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন। বিষ্ণুপদ সাহা ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংক পরিদর্শন, মনিটরি পলিসি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ বিভিন্ন শাখা অফিসে দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্সসহ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।