বাংলাদেশ ব্যাংকের তথ্যভান্ডার বিস্তৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবপোর্টালের মাধ্যমে এখন বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিনির্ভর কেন্দ্রীয় তথ্যভান্ডারে (এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস) তথ্য সরবরাহ করতে পারছে। কেন্দ্রীয় ব্যাংকের স্বয়ংক্রিয় কেন্দ্রীয় তথ্যভান্ডারের সর্বশেষ অগ্রগতি তুলে ধরে গতকাল বুধবার এর উপস্থাপন করা হয় সংশ্লিষ্ট পক্ষদের সামনে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরো, এফবিসিসিআই, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের সামগ্রিক তথ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে স্বয়ংক্রিয় করতে বিশ্বব্যাংকের সহায়তায় আধুনিক এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস সফটওয়্যার বাস্তবায়নের কাজ ২০০৯ সালে হাতে নেওয়া হয়। ২০১১ সালে এর বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন হয়। তারপর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলে। এখন ব্যাংকগুলো তাদের তথ্য-উপাত্ত নিজস্ব ওয়েবপোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় তথ্যভান্ডারে প্রেরণ করতে পারছে।