বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ম. মাহফুজুর রহমানকে গতকাল বৃহস্পতি-বার নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের দায়িত্ব পালন করেন।মাহফুজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।মাহফুজুর রহমান একজন সাহিত্যিকও।অফিসের দায়িত্ব পালনে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরিশাস, থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি।