প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা প্রতিষ্ঠানটির নতুন মুখপাত্র হয়েছেন। সহকারী মুখপাত্র করা হয়েছে আরও দুজনকে। তাঁরা হলেন ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান ও উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের এর আগের মুখপাত্র মাহফুজুর রহমান গত ৩১ অক্টোবর অবসরে যান। এরই পরিপ্রেক্ষিতে গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার নতুন মুখপাত্রসহ আরও দুজনকে দায়িত্ব দেন।