বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ডেপুটি গভর্নরকে এবিবির অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবিবির চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। এ সময় উপস্থিত ছিলেন এবিবির বোর্ড মেম্বার হেলাল এ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শাহ্ আলম সারওয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি