বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন ছাইদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী ছাইদুর রহমান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক হয়েছেন। তিনি ঢাকা বিশ্ব-বিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজার নিবিড় পর্যবেক্ষণ ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে তিনি গভর্নরস স্বর্ণপদক পান। বিজ্ঞপ্তি।