প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাংকের সহযোগিতায় গঠিত ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট (এফএসএসপি) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে এক্সিম ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রজেক্ট ডিরেক্টর মো. আহসান উল্লাহ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।