বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি) আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পেতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম, এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুর আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক পরিচালিত এসএমইডিপি প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি যৌথ উদ্যোগ, যা ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে।এই প্রকল্পে ঘূর্ণমান তহবিলের মোট পরিমাণ প্রায় ৬৬৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। বিজ্ঞপ্তি।