বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি ইনভেস্টমেন্ট প্রমোশন ও ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।এ সময় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হুসনে আরা শিখা এবং ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ইশতিয়াক আহমেদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু জাফর হেদায়তুল ইসলাম, সাদউদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।