বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) অবকাঠামো খাতে অর্থায়ন বাড়াতে চায়। এ লক্ষ্যে ডিবিবিএল সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি ফ্যাসিলিটি এক্সেস অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হুসনে আরা শিখা, উপপরিচালক রথিন কুমার পাল উপস্থিত ছিলেন।চুক্তির আওতায় ডিবিবিএল ৮১ কোটি মালঞ্চ হোল্ডিংস লিমিটেডকে অর্থায়ন করবে। এই অর্থ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ৪৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুেকন্দ্র স্থাপনে ব্যবহূত হবে। এই অর্থায়ন বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রকল্প ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (আইপিএফএফ) আওতায় হচ্ছে, যা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ সরকারের যৌথ সহায়তায় গঠিত। বিজ্ঞপ্তি।