বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের পুনঃ অর্থায়ন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই খাতে পুনঃ অর্থায়ন-সুবিধা সম্প্রসারণ ও বিস্তৃতির লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিএল) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ডিবিবিএল ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত প্রকল্পগুলোকে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে পুনঃ অর্থায়ন করবে। এই অর্থায়নের পরিধি হবে ৫০ হাজার থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হারুনুর রশিদ চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমান, এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ আবু কাওসারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।