বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে পুনঃ অর্থায়ন সুবিধা সম্প্রসারণ ও স্থিতির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাশেমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।