বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চুক্তি
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে পুনঃঅর্থায়ন বিষয়ে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে।বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এবং ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম ইন্তেখাব আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী এবং ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. বদরুল হক পাটোয়ারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এ তহবিলের আওতায় এখন পর্যন্ত মোট ২৪টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। ঘূর্ণমান এ তহবিলের পরিমাণ হবে ৯৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৬৭ কোটি ৩৮ লাখ টাকা। বিজ্ঞপ্তি।