বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে মিডল্যান্ড ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান চুক্তিতে সই করেন। চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংক ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের জাইকা প্রদত্ত আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট প্রোগ্রামের সুবিধা ভোগ করবে। বিজ্ঞপ্তি