বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সারথীর চুক্তি
দেশে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবাসমূহের আওতায় আনার লক্ষ্যে সুইসকন্ট্যাক্ট ও মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে ‘সারথী’ নামে একটি প্রকল্প পরিচালিত হচ্ছে।
প্রকল্পটি শ্রমিকদের জন্য সুবিধাজনক আর্থিক পণ্যসেবা তৈরি ও বিকল্প ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন সহজ করা এবং তাঁদের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞান দেওয়ার বিষয়ে কাজ করছে সারথী। এ ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সারথীর একটি সমঝোতা চুক্তি হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক নূরুন নাহার বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের উন্নয়নে সম্পাদিত এ চুক্তি তাঁদের জন্য অর্থনৈতিক অন্তর্ভুক্তির বিশাল ক্ষেত্র উন্মুক্ত করবে।
অনুষ্ঠানে সারথী প্রকল্পের টিম লিডার জাহিদ পারভেজ এবং মেটলাইফ বাংলাদেশের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক মুনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।