বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপন খাতে পনঃ অর্থায়ন স্কিমের আওতায় পুনঃ অর্থায়নসুবিধা নেওয়ার বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন, এসইভিপি এ এফ জামাল উদ্দিন ও এসএভিপি এ এফ এম কামরুল হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।