বাংলাদেশ ব্যাংকের সিবিএস প্রকল্পের মেয়াদ বাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের (সিবিএসপি) মেয়াদ বাড়িয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকারের অনুরোধে বিশ্বব্যাংক আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির মেয়াদ বর্ধিত করে। সম্প্রতি বিশ্বব্যাংকের ঢাকার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত বছর ৩১ ডিসেম্বর এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংককে একটি শক্তিশালী ও কার্যকর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তুলতে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এ প্রকল্প হাতে নেওয়া হয়। এর ফলে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের সক্ষমতা বেড়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় ব্যবস্থার সফলতার প্রশংসা করে বিশ্বব্যাংক। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের আধুনিকায়ন, প্রধান কার্যালয়ের সঙ্গে সব শাখা অফিসের অনলাইন যোগাযোগ স্থাপন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোকে অনলাইনের আওতায় আনা, স্বয়ংক্রিয় নিকাশঘর, ন্যাশনাল পেমেন্ট সুইচ সিস্টেম ইত্যাদি চালু করা সম্ভব হয়েছে।