বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় কার্যক্রম পর্যালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল পেমেন্ট সুইচ অ্যান্ড ই-পেমেন্ট গেটওয়ে প্যাকেজের তদারকি ও বাস্তবায়ন-সম্পর্কিত দিকনির্দেশনা প্রদানের জন্য গঠিত ন্যাশনাল ওভারসিয়িং কমিটির এক সভা গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকে বাস্তবায়নাধীন কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ওই পদ্ধতিটি ক্রয় করা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন ওভারসিয়িং কমিটির সদস্য ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান মুমিত খান। সভা শেষে গভর্নর আতিউর রহমান ও কমিটির সদস্যরা বাংলাদেশ ব্যাংকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করেন। বিজ্ঞপ্তি।