প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে দুটি মতবিনিময় সভা হয়েছে। ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলা শহরের বর্ডার ট্রেড সেন্টারে ও গোলকগঞ্জ থানায় গত মঙ্গলবার সভা দুটি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ফিরে সোনাহাট সিঅ্যান্ডএফ সমিতির সভাপতি সরকার রকীব আহমেদ বলেন, একটি সভায় আসামের এমএলএ আবু তাহের জানিয়েছেন, আমদানি-রপ্তানি ও পণ্যের পরিসর বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার কাগজপত্র পাঠিয়েছে। কুড়িগ্রাম অফিস