বাংলাদেশ-ভারত মানসম্মত ধানবীজ বাণিেজ্যর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদে​িশ ধানের জাত বিআর-৯ (বাংলা ধান), ১২ (ময়না), ৮ (আশা) ও ১১ (বঙ্গবন্ধু) খুবই জনপ্রিয়। সেখানকার কৃষকেরা এই জাতের ধান আবাদ করেন। আবার বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও দিনাজপুরে ভারতের উফশী ধানের জাত—স্বর্ণা, পারিজাত, মিনিকেট ব্যাপক হারে আবাদ হয়।

অবশ্য ধানবীজের আদান-প্রদানের এই পুরোটাই হয় অবৈধভাবে। ভারত বা বাংলাদেশ কোনো দেশের কৃষকই বীজ সংগ্রহের ব্যাপারে মান বিচার করেন না। কয়েক বছর ধরে এটি চলে যাচ্ছে। তবে গুণগত মানসম্পন্ন বীজ সংগ্রহ করতে হলে বাণিজ্য হতে হবে আনুষ্ঠানিক বা বৈধ পথে। এতে একদিকে বাংলাদেশ যেমন ধানবীজ রপ্তানি করতে পারবে, অন্যদিকে ভারত থেকেও প্রয়োজনীয় ধানবীজ আমদানি করা যাবে।

ঢাকায় নিজস্ব কার্যালয়ে বেসরকা​ির গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘বাংলাদেশ-ভারতের মধ্যে আনুষ্ঠানিক ধানবীজ বাণিজ্য বাধা দূরীকরণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ভারতের গবেষণাপ্রতিষ্ঠান কাটস ইন্টারন্যাশনাল এ গবেষণাকর্মটি পরিচালনা করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাটসের নীতি বিশ্লেষক সুরেশ প্রসাদ সিং।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে তিনটি মৌসুমে বর্তমানে সাড়ে তিন লাখ মেট্রিক টন ধানবীজের প্রয়োজন। তবে এর মাত্র ৪০ শতাংশ মানসম্মত (প্রত্যায়িত ও মান ঘোষিত) বীজ ব্যবহার করেন কৃষকেরা। আর বাকি ৬০ শতাংশই মানহীন বা সারা বছরের খাওয়ার জন্য কৃষক যে ধান রাখেন, তার একটি অংশ পরের বছর বীজ হিসেবে ব্যবহার করেন (এটি ট্র্যাডিশনাল বীজ নামে পরিচিত)। এই বীজে প্রতি একরে ধান হয় মাত্র ২০ মণ। তবে মানসম্মত বীজে হয় ৬০ মণ।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ​কোনো কোনো ‘ট্র্যাডিশনাল’ বীজে ভালো ফলন হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই মানসম্মত বীজের চেয়ে ট্র্যাডিশনাল বীজ ব্যবহার করলে প্রতি একরে অর্ধেক ফলন পাওয়া যায়। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ট্র্যাডিশনাল বীজে ধানগাছ বেশি লম্বা হয়ে যায়, সে জন্য ধানবীজের জন্য মাটি থেকে খাদ্য কম পায়। তা ছাড়া এই ধানগাছে সারও ব্যবহার করা যায় না, তাতে গাছ আরও লম্বা হয়ে যায়। অন্যদিকে মানসম্মত বীজের ধানগাছ হয় মাঝারি আকারের। 

কর্মশালায় আরও জানানো হয়, দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই সংস্কৃতির আদান-প্রদান হয়। তেমনিভাবে ভারত থেকে ধানবীজ এনে বপন করেন দেশের কৃষকেরা। গত ১৫-২০ বছরে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। তবে প্রতিবছর যে ধান ফলন হয়, সেটি থেকেই আবার পরের বছরের জন্য বীজ সংগ্রহ করেন কৃষকেরা। কিন্তু বৈধপথে মানসম্মত বীজ এনে বপন করলে দুই থেকে তিন গুণ ফলন বৃদ্ধি করা যায়।

এসব তথ্য দিয়ে বাংলাদেশ বীজ সমিতির মহাসচিব আসাদুল আমিন বলেন, বৈধপথে মানসম্মত বীজ আমদানি-রপ্তানি হলে উভয় দেশের কৃষকেরাই উপকৃত হবেন। কারণ, দুই দেশের কিছু অঞ্চলের আবহাওয়া কাছাকাছি হওয়ায় কিছু কিছু জাতের ধান চাষ সহজ৷

সুরেশ প্রসাদ সিং বলেন, দুই দেশের মধ্যে বৈধ ​পথে বাণিজ্য বাড়ানো গুরুত্বপূর্ণ। তবে তার চেয়ে বেশি প্রয়োজন সবার মাঝে অভিজ্ঞতা বিনিময় ও সচেতনতা বৃদ্ধি। আর দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য সীমান্ত হাটে ধানবীজ বিক্রির অনুমতি, উভয় দেশের বীজ ব্যাংক ও কৃষি গবেষণা বৃদ্ধি, ​িজন আদান-প্রদানের ওপর জোর দেন তিনি।  

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজের (বিআইআইএসএস) জ্যেষ্ঠ গবেষক মাহফুজ কবীর বলেন, মাঠপর্যায়ে জরিপ ও স্থানীয় কৃষি বিভাগের তথ্য থেকেই জানা গেছে যে সীমান্তবর্তী জেলাগুলোতে কতটা ভারতীয় ধানের বীজ ব্যবহার করা হচ্ছে৷

কর্মশালায় সূচনা বক্তব্য দেন উন্নয়ন সমন্বয়ের প্রকল্প সমন্বয়কারী শাহীন উল আলম৷